ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঢাকায় এলো সেরামের ২৫ লাখ টিকা

#

স্বাস্থ্য ডেস্ক

০৯ ডিসেম্বর, ২০২১,  7:25 PM

news image

পূর্ব চুক্তি অনুযায়ী ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাতে আরও ২৫ লাখ করোনা টিকা দেশে এসেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বাংলাদেশের প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বিয়ষটি নিশ্চিত করেছেন। সরকারের সহায়তায় বেক্সিমকো এই টিকা আনছে। সরকারের নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন জেলায় এ টিকা সরবরাহ করা হবে। উল্লেখ্য, বাংলাদেশ সরকার ২০২০ সালের ১৩ ডিসেম্বরে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার ৩ কোটি ডোজ কেনার জন্য সেরামের সঙ্গে চুক্তি সই করেছে। টিকা পেতে ভারতের প্রতিষ্ঠানটিকে অগ্রিম অর্থও পরিশোধ করেছে বাংলাদেশ। চুক্তির শর্ত অনুযায়ী, বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা পাওয়ার কথা। চুক্তির পর ভারত দুই কিস্তিতে ৭০ লাখ ডোজ টিকা দেয়। এরপর ভারতে করোনার সংক্রমণ বেড়ে গেলে টিকা রপ্তানি বন্ধ করে দেওয়া হয়। এরপর দেশটি গত ২ ডিসেম্বর আরও ৪৫ লাখ টিকা পাঠায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম