ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে: রিজওয়ানা হাসান

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  9:10 PM

news image

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার কোনো নগর দর্শন নেই। যে যেভাবে পেরেছে লুটেপুটে খেয়েছে। মাত্র ৪ শতাংশ জলাশয় আছে ঢাকায়। এটা খুবই বিপদজনক। তাই ঢাকাকে বাঁচাতে এখনই উদ্যোগ নিতে হবে। এখন না করতে পারলে আর পারা যাবে না। শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও বন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, দেশ স্বাধীনের পর ঢাকা মহানগরী নিয়ে কেউ ভেবেছে কি না, জানা নেই। ঢাকায় কতটি খাল-জলাশয় আছে তা নির্ধারণ করে সঠিক ব্যবস্থাপনার মধ্যে আনতে একটি ব্লু নেটওয়ার্ক করার কথা ভাবছি। এখন কোনো কর্মপরিকল্পনা নেই, তাই এটি জরুরি। তিনি আরও বলেন, জলাশয় ফিরিয়ে আনা খুব সহজ ছিল না। জলাশয় ভরাট বন্ধ করার উদ্যোগ না নিয়ে লেকসিটির অনুমোদন দেওয়া হয়েছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম