ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার

ডেঙ্গু সংক্রমণ নিয়ে অস্বস্তিতে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর, ২০২২,  9:17 PM

news image

ডেঙ্গু সংক্রমণ নিয়ে অস্বস্তিতে সরকার। তবে প্রতিবেশি দেশের তুলনায় পরিস্থিতি সন্তোষজনক বলে দাবি করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।  রোববার (৩০ অক্টোবর) মশাবাহিত রোগ নিয়ে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে তিনি বলেন, জনগনের সক্রিয় অংশগ্রহণেই সম্ভব ডেঙ্গু প্রতিরোধ। স্থানীয় সরকারমন্ত্রী বলেন, আমরা ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর তুলনাটা কেন দিই? কারণ আমাদের এখানে-তো এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা বাইরে থেকে এসেছে। দুটি মশা এখানে এসে বংশ বিস্তার করেছে।  এখন যে ডেঙ্গু হচ্ছে এটা নির্মূল করার পথ কি আপনাদের কাছে নেই? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি বলেই অবস্থা অন্য দেশের তুলনায় ভালো। এটা ইউরোপে ছিল। ফ্রান্সে দেখা গেছে, এক দিনে ৭-৮ হাজার লোক মারা গেছে৷ এ রকম তথ্য আছে আমাদের কাছে।  ২০১৯ সালের আগে দেশে ডেঙ্গু রোগের তীব্রতা পরিলক্ষিত হয়নি উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুব বেশি ছিল না। সে অভিজ্ঞতা আমরা সংগ্রহ করেছি এবং কী কী খাতে আমাদের ইন্টারভেনশন দরকার বা আউটপুট দরকার সে বিষয়ে কাজ করতে গিয়ে ২০২০ সালে আমরা মোটামুটি সফলতার সঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলাম। মন্ত্রী বলেন, ২০২১ সালে ২০ হাজারের মতো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়। কিছু মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান। সেটা আমাদের জন্য স্বস্তিদায়ক ছিল না। এখন ২০২২ সাল। এ ২০২২ সালে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগের তীব্রতা আমাদের সমসাময়িক দেশগুলোতে মারাত্মকভাবে পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশও তার মধ্যে অন্তর্ভুক্ত। সাধারণত আমরা সেপ্টেম্বরের পর থেকে এর নিম্নগামী লক্ষ্য করেছি। প্রতিটি দেশে ক্লাইমেট চেঞ্জের কারণে এই রোগের একটা সম্পৃক্ততা আমরা লক্ষ্য করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এ বছর অক্টোবর মাস শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখনো এটা নিম্নগামী অবস্থায় যায়নি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম