ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ: জাহিদ মালেক

#

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর, ২০২২,  9:14 PM

news image

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, এশিয়ায় ডেঙ্গু অনেক বেড়ে গেছে, বাংলাদেশেও বাড়ছে। আপনারা জানেন এডিস মশার কামড়েই ডেঙ্গু রোগ হয় আর এ কারণে এডিস মশা নিধন করতে হবে। দেশে দুই শতাধিকের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এ রোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে সদর উপজেলার গড়পাড়া শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে নিত্য পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগী পরিবারের মাঝে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে কিন্তু বিএনপি-জামায়াত মানুষের পাশে দাঁড়ায়নি। সারাবিশ্ব যখন দুর্যোগের মধ্যে রয়েছে ঠিক ওই সময় বাংলাদেশের মানুষের দুর্যোগ বাড়াতে চাচ্ছে এই দুটি দল। তিনি আরও বলেন, আমরা সেই ধরনের দল চাই না যারা গ্রেনেড হামলা করে, যারা সারাদেশে সিরিজ বোমা হামলা চালায়, যারা অগ্নি সন্ত্রাস করে, মানুষকে পুড়িয়ে মারে সে অবস্থায় দেশের মানুষ আর যেতে চায় না।  জেলা প্রশাসক আব্দুল লতিফের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সিভিল সার্জন মোয়াজ্জেম আলী খান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম