ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ডেঙ্গু মোকাবিলায় প্রস্তুত সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০১ জুন, ২০২৬,  9:41 PM

news image

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দু-একজন করে ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। যেহেতু এই সময়ে ডেঙ্গু হয়। এজন্য কালক্ষেপণ করতে চাই না। ডেঙ্গু মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি আমরা। ডেঙ্গু বাড়লে করণীয় কী হতে পারে, এ নিয়ে বৈঠক করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (১ জুন) মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ বৈঠক হয়। এতে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, অতিরিক্ত সচিব এটিএম সাইফুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস,  অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান, পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) হালিমুর রশীদ, পরিচালক (হাসপাতাল) এএইচএম মইনুল আহসান ও সোসাইটি অব মেডিসিনের নেতারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিকল্পনাসহ বিস্তারিত ট্রেনিং দেবে সোসাইটি অব মেডিসিন। আগামীকাল থেকেই কাজ শুরু হচ্ছে। সারাদেশে ট্রেনিং দেওয়া হবে। রিএজেন্ট এবং স্যালাইন কিছু সংগ্রহে আছে। আরও প্রয়োজনীয় কিছু আমরা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছি। অর্থাৎ আমরা প্রাথমিক প্রস্তুতি নিয়েছি। ডেঙ্গুর মূল উৎপত্তি নিয়ে পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা এ নিয়ে সিটি করপোরেশনের সঙ্গে বসবো। তারা এ নিয়ে কাজ করবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম