ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ ডিসেম্বর, ২০২২,  9:03 PM

news image

ডেঙ্গু আক্রান্ত হয়ে আঞ্জুমান আরা (৩০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি ডিসেম্বর মাসে ৮ জনের মৃত্যু হলো। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত দুই রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়।  আঞ্জুমান আরা নগরের ডবলমুরিং এলাকার বাসিন্দা ছিলেন। সোমবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে আঞ্জুমান আরা চমেক হাসপাতালে গত ২৬ নভেম্বর ভর্তি হন।

একমাস পর  ২৬ ডিসেম্বর রাতে মারা যান। সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী ডেঙ্গু মোকাবিলার চেয়ে নিয়ন্ত্রণে জোর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, বাংলাদেশে মধ্য সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুম থাকে। এবারে যেভাবেই হোক না কেন বৃষ্টিপাতের সময়টা বেড়েছে। এ কারণেই অক্টোবর মাসেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। আবার এবছর ডেঙ্গু শুধুই শহর এলাকায় সীমাবদ্ধ নেই। এবছর ডেঙ্গু শহর থেকে গ্রাম এবং পাহাড়ি এলাকায়ও ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত, চট্টগ্রামে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪১৩ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৪১ জনের । এর মধ্যে ১৪ জন পুরুষ, ১৪ জন নারী ও ১৩ জন শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম