ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই ইউক্রেন যুদ্ধের ডেটা কাজে লাগিয়ে ব্রিটেনের সামরিক ঘাঁটি রক্ষায় নতুন এআই ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, সৌদি প্রবাসীসহ নিহত ৩ ৬ ছক্কায় ব্রেভিসের ঝোড়ো অর্ধশতকে জিতল দক্ষিণ আফ্রিকা টাইব্রেকারে ডাচদের স্বপ্নভঙ্গ, ১৪ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা যুদ্ধ চায় না ইরান, তবে আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়বে: পেজেশকিয়ান নেপাল-চীন সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উপচে পড়ছে ব্যারিয়ার লেকের পানি রুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জুলাই, ২০২৪,  5:50 PM

news image

গেলো জুন মাসের চেয়ে দ্বিগুণ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে জুলাই মাসে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ৫৫৬ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো দুজনের মৃত্যু হয়েছে। এই দিন রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ২৭২ জন। রোববার দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, গত এক দিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে রয়েছে ঢাকায় ৮৫ জন, ঢাকার বাইরে চট্টগ্রাম বিভাগে ১৩৫, বরিশাল বিভাগে ২৮, খুলনা বিভাগে ১৪ জন এবং অন্যান্য বিভাগে ১০ জন।এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭৬৮ জনে। তাদের মধ্যে মারা গেছে ৫৫ জন। দেশের ইতিহাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয় গত বছর ২০২৩ সালে। ওই বছরের একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৪৪ হাজার ২০৫ জন ও মৃত্যু হয় ২২৯ জনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম