ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ডেঙ্গুতে মারা গেলেন ডা. শরিফা বিনতে আজিজ

#

নিজস্ব প্রতিবেদক

১১ আগস্ট, ২০২৩,  3:43 PM

news image

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন শরিফা বিনতে আজিজ (২৭) নামের এক নারী চিকিৎসক। শুক্রবার (১১ আগস্ট) ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আইসিইউতে নেওয়া হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকার দোহার থেকে আসা শরিফা বিনতে আজিজ নামে এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাচ্চু মিয়া আরও জানান, শরিফার গ্রামের বাড়ি দোহারের জয়পাড়ায়। বাবার নাম আজিজ ভূঁইয়া।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম