ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

ডেঙ্গুতে দুজনের মৃত্যু, শনাক্ত ১২৫

#

নিজস্ব প্রতিবেদক

১৭ ডিসেম্বর, ২০২২,  10:36 PM

news image

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন। এর মধ্যে ঢাকায় ৬৮ ও ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৫৭ জন ভর্তি হয়েছে। এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে ২৭১ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪০৫ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৩৪৩ জন রোগী।  চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে ৬১ হাজার ২৬৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়েছে ৬০ হাজার ২৪৪ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম