ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩

#

নিজস্ব প্রতিবেদক

২১ মে, ২০২৩,  10:22 PM

news image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন ৩৩ রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন ৩৩ ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন ভর্তি রোগীর ২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১১ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সারাদেশে সর্বমোট ১৫১ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১২৫ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ২৬ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছে। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২১ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট এক হাজার ৪৪৭ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৮৯৪ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫৫৩ জন হয়েছে। একই সময়ে সারা দেশে সর্বমোট ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগী এক হাজার ২৮৩ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগী ৭৫৯ জন এবং ঢাকার বাইরে সারা দেশে ৫২৪ জন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে এবং এবার ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম