ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন

ডেঙ্গুজ্বরে কাঁপছে দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  4:40 PM

news image

একদিনে ডেঙ্গুতে রেকর্ড ২৯৯৩ রোগী হাসপাতালে ভর্তি । রবিবার (১০ ডিসেম্বর) নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৯৯৩ জন ডেঙ্গু রোগী। এটা চলতি বছরে একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তির রেকর্ড। এদিন ডেঙ্গুর থাবায় প্রাণ হারিয়েছেন ১৪ জন। এ বছর ডেঙ্গুতে ৭৩০ জন প্রাণ হারিয়েছেন। স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গতকাল রবিবার হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৯৪ জন, ঢাকার বাইরের বাসিন্দা ১ হাজার ৯৯৯ জন। এসময়ে ঢাকার হাসপাতালে মারা গেছেন আটজন, বাইরের হাসপাতালে মারা গেছেন ছয়জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯ হাজার ৮৭১ জন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ২৯৭ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৫৭৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।  এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১ লাখ ৪৮ হাজার ৩২৮ জন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৬৭ হাজার ৫৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৮১ হাজার ২৬৯ জন ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ লাখ ৩৭ হাজার ৭২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬২ হাজার ২৪১ জন এবং ঢাকার বাইরের ৭৫ হাজার ৪৮৬ জন। সেপ্টেম্বরেও চলছে ডেঙ্গুর তান্ডব। গত ১০ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ হাজার ৫২০ জন ডেঙ্গু রোগী, মারা গেছেন ১৩৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম