ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ডাবের মূল্য তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৯ আগস্ট, ২০২৩,  2:08 AM

news image

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এইচ এম সফিকুজ্জামান বলেছেন, এখন থেকে ডাব ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ, পাকা ভাউচার ও ডাবের মূল্যতালিকা ঝুলিয়ে রাখতে হবে। সোমবার (২৮ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ‘যৌক্তিক মূল্যে ডাব ক্রয়-বিক্রয়বিষয়ক সচেতনতামূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ এইচ এম সফিকুজ্জামান বলেন, ডাব নিয়েও আমাদের কাজ করতে হবে, আমি এটা চিন্তাও করিনি। ডলার সংকট বা বৈশ্বিক প্রভাবে অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে। কিন্তু ডাবের মূল্য বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। যারা ডাবের ব্যবসার সঙ্গে জড়িত, তারাই দাম বৃদ্ধির সুযোগ নিচ্ছে।

এখন থেকে ডাব ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয়ের রশিদ, পাকা ভাউচার ও ডাবের মূল্যতালিকা ঝুলিয়ে রাখতে হবে। মঙ্গলবার (২৯ আগস্ট) থেকে আমরা সারাদেশে এটি পরীক্ষা করব। এগুলো করার পর বাজারে যদি প্রভাব না পড়ে, তাহলে পরবর্তী সময়ে আমরা আরও কাজ করব। ডাবের বাজার যতদিন স্থিতিশীল না হবে, ততদিন আমরা কাজ করব। তিনি বলেন, কিছুদিন ধরে ডাবের বাজার অস্থির হয়ে উঠেছে। ডেঙ্গুর একটি বড় চিকিৎসা হলো তরল পানি পান করা। এ জন্য প্রাকৃতিক ডাবই হলো সবচেয়ে উত্তম। ডেঙ্গুর প্রাদুর্ভাবে ডাবের চাহিদা বাড়ায় পণ্যটি দ্বিগুণের বেশি দামে বিক্রি হচ্ছে। ডাবের দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ নেই। ডাবের দাম বৃদ্ধির সুযোগ এ ব্যবসার সঙ্গে জড়িত প্রত্যেকে নিচ্ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। আমরা চাই, ডাব ব্যবসায়ীরা সম্মানের সঙ্গে ব্যবসা করবেন। অতি মুনাফাকারীদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। ভোক্তার ডিজি বলেন, সম্প্রতি ডাবের বাজারে ভোক্তা অধিদপ্তরের অভিযান চালানো হয়েছে। আমরা যেসব তথ্য পেলাম, তাতে ডাবের দাম খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১০০ টাকার মধ্যে থাকার কথা। আশা করি ডাবের বাজারের যে অস্থিরতা সেটি নিরসন হয়ে ৭০ থেকে ৮০ শতাংশ দাম কমে যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম