ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় নিহত ৩৭ সঞ্চয়পত্র কেনার আগে যে ৫টি ফাঁদ এড়িয়ে চলবেন হাইতিতে গণঅপহরণের পর ১৩ জিম্মিকে মুক্তি দিলো সশস্ত্র গ্যাং রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫২২ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-গাঁজা ও সোনা সাবেক আইজিপি এনামুল হক আর নেই

ডাকসু নির্বাচন : ভোট দিয়ে যা বললেন সাদিক কায়েম

#

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  5:06 PM

news image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) ভোট দিয়েছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন তিনি। ভোট প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবু সাদিক কায়েম। তিনি বলেন, শিক্ষার্থীদের প্রতি আহ্বান, সবাই আসুন ভোটাধিকার প্রয়োগ করুন। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেন। গণতন্ত্রের চমৎকার নজির স্থাপন করতে হবে ডাকসুর মধ্য দিয়ে। সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে সাদিক কায়েম আরও বলেন, ‘দায়িত্বশীল আচরণ করব। এই নির্বাচনের দিকে সারাদেশের মানুষ তাকিয়ে আছে। আমি আশা করব সকালে যেমন সুন্দর পরিবেশে শুরু হয়েছে ভোটগ্রহণ, ঠিক সেভাবে শেষ হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম