ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

ট্রেন দুর্ঘটনায় সাদুল্লাপুরের একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহত

#

২৮ মার্চ, ২০২৬,  6:40 PM

news image

‎‎টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের সবার বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নিজপাড়া গ্রামে। একই গ্রামের পাঁচজনের একসঙ্গে মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে ঢাকায় ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন। টাঙ্গাইলের কালিহাতীতে তাদেন বহন করা যাত্রীবাহী বাসটির তেল ফুরিয়ে গেলে সেটি রেললাইনের বিপরিত দিকে পাকা রাস্তায় দাড়ায় । ওই পাঁচজন যাত্রীবাস থেকে নেমে রেললাইনে গিয়ে বসে এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি ট্রেন তাদেরকে ধাক্কা দিলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন থাকায় শোকের মাত্রা আরও বেড়ে গেছে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও জিআরপি পুলিশ দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম