ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ট্রেনে ট্রাকের ধাক্কা, যাত্রীর হাতের কবজি বিচ্ছিন্ন

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৩,  6:24 PM

news image

গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় মাজেদ খান (৩৫) নামে এক ট্রেনযাত্রীর কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় মধুমিতা রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর টঙ্গী রেল স্টেশনে ট্রেন থামিয়ে আহত যুবককে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। আহত মাজেদ খান সিলেট জেলার উপজেলার ইসহাক খানের ছেলে। স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি টঙ্গী রেলওয়ে স্টেশনের আগে মধুমিতা রেলক্রসিং এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক ধাক্কা দেয়। ট্রাকটি রেললাইনের পাশে ঘোরাচ্ছিল, ঠিক সেসময় দ্বিতীয় বগিতে আঘাত করে। ট্রেনের জানালা দিয়ে কয়েকজন যাত্রী হাত বের করে রেখেছিলেন। ট্রাকের আঘাতে একজনের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম