ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ট্রাম্পের কানে গুলি লাগার পর গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন পুতিন!

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২৫,  5:01 PM

news image

নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বন্দুকধারীর হামলায় কানে গুলিবিদ্ধ হন। এই ঘটনার খবর পেয়ে স্থানীয় গির্জায় গিয়ে প্রার্থনা করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই দাবি করলেন ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।  মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের প্রাক্তন সঞ্চালক টাকের কার্লসনের পডকাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে উইটকফ ট্রাম্প এবং পুতিনের ‘বন্ধুত্বের’ দিকটি তুলে ধরেন। রুশ-ইউক্রেন যুদ্ধে দাঁড়ি টানতে ট্রাম্পের দূত হিসেবে দু’বার মস্কোয় গিয়ে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উইটকফ। পুতিনের সঙ্গে তার দ্বিতীয় বৈঠকের অভিজ্ঞতা ভাগ করে নিতে গিয়ে মার্কিন দূত জানান, ট্রাম্পের ওপর বন্দুকধারীর হামলার পরই বর্তমান মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনায় স্থানীয় গির্জায় যান পুতিন এবং ট্রাম্পের জন্য প্রার্থনা করেন। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই রাশিয়া এবং পুতিন নিয়ে অবস্থান বদলেছে যুক্তরাষ্ট্র। দুই দেশের সম্পর্কে বাইডেন আমলের শীতলতা কেটেছে। রুশ-ইউক্রেন সংঘাত বন্ধ করতে ইতোমধ্যেই পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে আমেরিকা। মঙ্গলবার এই বিষয়ে পুতিনের সঙ্গে ফোনে কথাও বলেন ট্রাম্প। গত জুলাই মাসে পেনসিলভেনিয়ায় ট্রাম্পের সভায় হামলা হয়েছিল। বন্দুক হাতে ট্রাম্পের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন এক যুবক। গুলিও চালিয়েছিলেন। অল্পের জন্য সেবার রক্ষা পেয়েছিলেন ট্রাম্প। গুলি তার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল। সূত্র: পলিটিকো, এনবিসি নিউজ, ইউএসএ টুডে

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম