ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৬৩৩ মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৮ সেপ্টেম্বর, ২০২৪,  9:09 PM

news image

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের কঠোরতা শূন্যের কোঠায় নেমে আসে। এতে সুযোগ পেয়ে রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ভেঙে দেয় উশৃঙ্খল গাড়িচালকরা। অবৈধ রিকশা আর ব্যাটারিচালিত রিকশা চলতে শুরু করে প্রধান সড়কে। যে যেভাবে পারছে নিয়ম ভাঙছে। এতে যানজটে নাকাল হয়ে পড়ে রাজধানীবাসী। এ অবস্থার লাগাম টেনে ধরেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে একদিনেই ৬৩৩টি মামলা ও ২৩ লক্ষ ২৪ হাজার টাকা জরিমানা করেছে পুলিশ। একই সঙ্গে ১৬১টি গাড়ি ডাম্পিং ও ৩৩টি গাড়ি রেকার করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও একই বিজ্ঞপ্তিতে জানানো হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম