ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

ট্রাফিক আইনে একদিনে ৭৮৮ মামলা, জরিমানা ৩৩ লাখ

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২৪,  8:03 PM

news image

ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে একদিনে ৭৮৮ মামলা এবং ৩৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৭৮৮টি মামলা এবং ৩৩ লাখ ২০ হাজার ২৫০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে ১৮৯টি গাড়ি ডাম্পিং ও ৭০টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাত-দিন কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম