ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা, বিচারকের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ আগস্ট, ২০২৬,  9:42 PM

news image

জামালপুর সদর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় এ কে এম সামিউল হক নামে এক বিচারক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রাইভেটকারের চালক।


আজ সোমবার ভোরে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে সদর উপজেলার লাহিড়ীকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত এ কে এম সামিউল হক (২৭) জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের সহকারী জজ ছিলেন। তিনি নেত্রকোনা সদর উপজেলার সাতপাই এলাকার সাবেক সচিব এ কে এম ফজলুল হকের ছেলে। আহত প্রাইভেট কারের চালকের নাম মো. ইদ্রিস আলী (৪৬)। তিনি ঢাকার ধানমন্ডি এলাকার দানেশ হাওলাদারের ছেলে।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে বিচারক সামিউল হক ঢাকার লালমাটিয়ার বাসা থেকে একটি প্রাইভেটকারে করে জামালপুরে আসছিলেন। জামালপুর সদর উপজেলার লাহিড়ীকান্দা এলাকায় সড়কের পাশে রডবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। প্রাইভেটকারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সামিউল হকের মৃত্যু হয়। আহত চালককে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ওই এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। ভোরে বিচারককে বহনকারী প্রাইভেটকারটি ট্রাকটির পেছনে গিয়ে ধাক্কা দেয়। এ সময় ট্রাকে থাকা রড প্রাইভেটকারের ভেতরে ঢুকে বিচারকের শরীরে বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।


ওসি আরও জানান, সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকটি তিনি প্রথমে খেয়াল করেননি। পরে ট্রাকটি দেখতে পেলেও ততক্ষণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি। ফলে সেটি ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। নিহত ব্যক্তির পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম