ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ট্রলের শিকার হয়ে আইনের আশ্রয় নিলেন মডেল বারিশ

#

বিনোদন প্রতিবেদক

১০ মে, ২০২২,  9:53 PM

news image

র‍্যাম্প মডেল হিসেবে শোবিজে বেশ পরিচিত মুখ বারিশ হক। একাধারে উপস্থাপিকা, নৃত্যশিল্পী এবং ব্র্যান্ড প্রমোটার তিনি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু নোংরা এবং কুরুচিপূর্ণ ট্রলের শিকার হয়েছেন বারিশ। যেটিকে সাইবার অপরাধের পর্যায়ে পড়ে বলে বলছেন তিনি। এ ব্যাপারে বারিশ হক জানালেন, মূলত ফেসবুক কেন্দ্রিক নানা ব্র‍্যান্ডের প্রচারণাকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল তার, তার পরিবার এবং তার অনাগত সন্তানকে নিয়ে অত্যন্ত বাজে ভিডিও এবং স্ট্যাটাস আপলোড করছে। কিছু ব্যবসায়ীক পেজের কথামতো কাজ না করায় তা থেকেই এই দ্বন্দ্বের উৎপত্তি বলে তিনি জানান। এরই ফলশ্রুতিতে বেশ কিছু পেজ,

ব্যক্তি তাকে নিয়ে নোংরা এই কাজ শুরু করেছে এবং এক পর্যায়ে কিছু ট্রল পেজকে দিয়েও ওরা অত্যন্ত আপত্তিকর ভিডিও আপলোড করছে যা তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি নিয়ে বারিশ হকের স্বামী সীমান্ত জানান, তারা সোমবার (৯ মে) সাইবার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনে অভিযোগ করেছেন এবং যথাযথ আইনি প্রক্রিয়াতে এগুচ্ছেন। বিষয়টি নিয়ে সহকারী পুলিশ কমিশনার,সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন (ডিএমপি) ধ্রুব জ্যোতির্ময় গোপের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা একটি অভিযোগ পেয়েছেন বারিশ হকের কাছ থেকে, এ ঘটনাটির তদন্ত শুরু করেছেন। তার মতে, মূলত ফেসবুকে বিভিন্ন ব্র‍্যান্ডের প্রচারণাকে ঘিরে একটা দ্বন্দ্ব থেকে এই ঘটনার উৎপত্তি। যে কেউ চাইলে তার ব্র‍্যান্ডের প্রচারণার জন্য ব্র্যান্ড প্রমোটারের সহায়তা নিতে পারেন, আবার পছন্দ না হলে নাও নিতে পারেন। তবে তাই বলে এটাকে কেন্দ্র করে এমন কোনো কাজ করা যাবে না যা একজন মানুষের সামাজিক অবস্থানকে হেয় করে, কারও ব্যক্তিগত জীবনকে ঝুঁকির মুখে ফেলে দেয়। তাই এ ব্যাপারে আইন তার নিজস্ব গতিতেই চলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম