ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রাইজমানি ঘোষণা

#

স্পোর্টস ডেস্ক

২৭ মে, ২০২৩,  4:19 PM

news image

আগামী ৭ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। তার আগেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি।  ফাইনালে চ্যাম্পিয়ন হওয়া দল পাবে ১৬ লাখ ডলার পুরস্কার। রানার্সআপ দলকে দেওয়া হবে ৮ লাখ ডলার। ম্যাচ ড্র হলে দুই দল ২৪ লাখ ডলার ভাগ করে নেবে। শুধু চ্যাম্পিয়ন আর রানার্সআপই নয়; এই চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া সব দলের জন্যই আছে প্রাইজমানি। অংশগ্রহণকারী ৯ দলকে মোট ৩৮ লাখ ডলারের পুরস্কার দেওয়া হবে। ২০১৯–২১ চক্রে হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরেও প্রাইজমানি একই ছিল। এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় হওয়া দক্ষিণ আফ্রিকা পাবে সাড়ে ৪ লাখ ডলার। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২১-২৩ চক্রে চতুর্থ হয়েছে ইংল্যান্ড। তারা পাবে সাড়ে ৩ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা ২ লাখ ডলার পুরস্কার পাবে। এছাড়া নিউজিল্যান্ড (ষষ্ঠ), পাকিস্তান (সপ্তম), ওয়েস্ট ইন্ডিজ (অষ্টম) ও বাংলাদেশ (নবম) পাবে ১ লাখ ডলার করে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম