ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টেস্টের পরিকল্পনায় হাসান মাহমুদ

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩,  8:55 PM

news image

কাঁধের পুরোনো চোটের কারণে বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলা হয়নি তাসকিন আহমেদের। একই কারণে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজেও তাসকিনের সার্ভিস মিস করবে বাংলাদেশ। এ ছাড়া আগামী ডিসেম্বরে কিউই সফরে তাকে বিরতি দেওয়ার বিষয়টি বারবার উঠে আসছে।বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস, চোট পরিচর্যা করে খেলায় ফিরলে ভালো করবেন টাইগার এ ফাস্ট বোলার। তার (সুজন) ভাষ্যমতে, তাসকিনের কাঁধে যে চোট, সেটি অস্ত্রোপচার করে ঠিক হবে না। অস্ত্রোপচার করা হলে বোলিং করা কঠিন হয়ে পড়বে। চিকিৎসকের পরামর্শ হলো, পুনর্বাসন করে খেলা চালিয়ে যাওয়া। জাতীয় দল ম্যানেজমেন্ট সেভাবেই যত্ন নেবে তার। এদিকে ইনজুরির কারণে থাকবেন না আরেক পেসার এবাদত হোসেনও। যে কারণে বেশ দুর্বল হয়ে পড়বে লাল-সবুজের পেস ইউনিট। তাই সবকিছু বিবেচনায় শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজাদের সঙ্গের তরুণ পেসার হাসান মাহমুদকেও টেস্ট বোলিংয়ে যোগ করা হতে পারে. বিসিবি সূত্র বলছে, এ রকমই পরিকল্পনা নির্বাচক প্যানেল এবং টিম ম্যানেজমেন্টের। তবে টেস্টের জন্য তরুণ পেসারও খোঁজা হচ্ছে। টেস্টের পেস ইউনিটে বিকল্প বাড়াতেই এ উদ্যোগ। বিশ্বকাপের অধ্যায় চুকিয়ে আগামী ২১ নভেম্বর ঢাকায় পা রাখবে নিউজিল্যান্ড দল। আগামী ২৮ নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে গড়াবে দুই দলের প্রথম টেস্ট। এ ছাড়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ৬ ডিসেম্বর থেকে মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে। দুই ম্যাচ সিরিজের এ সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। এ স্কোয়াডে এজাজ প্যাটেল, মিচেল স্যান্টনারের সঙ্গে রাচিন রবীন্দ্র ও ইশ সোধির মতো একাধিক স্পিনার রয়েছেন। তবে এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)এই সিরিজে তাসকিন ছাড়াও থাকছেন না ওপেনার তামিম ইকবাল। এই সিরিজের প্রথমটিতে থাকছেন না টাইগার অধিনায়ক সাকিব আল হাসানও। বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে আঙুলে চোট পেয়ে আসর থেকে ছিটকে যান বাংলাদেশের অধিনায়ক। তবে দ্বিতীয় টেস্ট দিয়ে তিনি মাঠে ফিরতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম