ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টেসলার গাড়িতে হামলা করলে ২০ বছর জেল হতে পারে, ঘোষণা ট্রাম্পের

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ, ২০২৫,  4:37 PM

news image

মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন সংস্থা টেসলার গাড়িতে হামলা চালালে সর্বোচ্চ সাজা হিসেবে ২০ বছর পর্যন্ত জেল খাটতে হতে পারে! সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, “যারা টেসলার গাড়ি নষ্ট করবেন, তাদের ২০ বছরের জন্য জেলে যাওয়ার খুব ভাল সুযোগ রয়েছে। তাদের মধ্যে আর্থিক মদতদারাও রয়েছেন।” গত কয়েক দিন ধরেই যুক্তরাষ্ট্রে টেসলার গাড়ি রয়েছে এমন দোকানে, চার্জিং স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার লাস ভ‌েগাসে টেসলার দাঁড়িয়ে থাকা পাঁচটি গাড়িতে আগুন ধরে যায়। এটিকে নিছক দুর্ঘটনা বলে মানতে নারাজ পুলিশ। প্রসঙ্গত, টেসলা বিশ্বের বৈদ্যুতিক গাড়ি নির্মাণে প্রথম সারির একটি সংস্থা। আর এই সংস্থার মালিক ইলন মাস্ক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ শিল্পপতি হিসেবেই পরিচিত। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই ট্রাম্প ইলন মাস্ককে আমেরিকার দক্ষতা বিষয়ক দফতরের শীর্ষ পদে বসিয়েছেন। ইতোমধ্যেই সেই দফতরের একাধিক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।  ঘটনাচক্রে, ইলন মাস্ক ওই প্রশাসনিক পদে বসার পরেই টেসলার গাড়ি বা দোকান লক্ষ্য করে হামলার ঘটনা বেড়েছে। এবার এই বিষয়ে মুখ খুলে ট্রাম্প অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন। সূত্র: ওয়াশিংটন পোস্ট, ফক্স নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম