ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃত বেড়ে ২৪

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ জুলাই, ২০২৫,  5:18 PM

news image

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দক্ষিণ-মধ্যাঞ্চলে শুক্রবার হঠাৎ বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। টেক্সাসের মধ্যাঞ্চলের একজন কাউন্টি কর্মকর্তা শুক্রবার রাতে সাংবাদিকদের এই তথ্য জানান। তিনি জানান, এই মুহূর্তে আমি যা নিশ্চিত করতে পারি তা হচ্ছে, আমরা প্রায় ২৪ জনের মৃত্যুর খবর পেয়েছি। মৌসুমি বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি প্লাবিত হয়ে বন্যা হয়। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গ্রীষ্মকালীন একটি ক্যাম্প ছিল নদীর ধারে। নিহতরা ওই ক্যাম্পের সদস্য। টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক জানান, ভারী বৃষ্টির কারণে গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। ল্যারি লেথিয়া বলেছেন, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এদিকে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট এই বন্যা পরিস্থিতিকে মারাত্নক বিপর্যয় বলে উল্লেখ করেছেন। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্প মিস্টিক নামের একটি সামার ক্যাম্পের প্রায় ২৩ থেকে ২৫ জন মেয়ে এখনও নিখোঁজ রয়েছে। টেক্সাস পার্ক রেঞ্জার্স এর আগে জানিয়েছিল যে, তারা নদীর ধারের সামার ক্যাম্পে পৌঁছাতে সক্ষম হয়েছেন এবং সেখানে আটকা পড়া কিছু শিশুকে উদ্ধার শুরু করেছেন। কিন্তু এখনও অনেক মেয়েই নিখোঁজ রয়েছে। টেক্সাসের মেজর জেনারেল থমাস সুয়েলজারের কাছ থেকে উদ্ধার অভিযান সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, উদ্ধারকারী সাঁতারুদের সাথে পাঁচটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, রিপোর্ট লেখা পর্যন্ত ২৩৭ জনকে উদ্ধার করা হয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম