ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

টেকনাফ সীমান্তে পুঁতে রাখা মাইনে উড়ে গেল বাংলাদেশির পা

#

নিজস্ব প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০২৬,  8:09 PM

news image

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তির পা উড়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছেন, রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা মাইন পুঁতে রেখেছিলো বাংলাদেশের অংশে। পরে সোমবার সকালে নিজের চিংড়িঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণে ডান পা বিচ্ছিন্ন হয়ে যায় হানিফের। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। এদিকে রোববার আরাকান আর্মির গুলিতে শিশু হুজাইফা গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। এ সময় তারা বিজিবির গাফলতির কথা তুলে ধরে সীমান্তে নিরাপত্তা জোরদারের দাবি জানান। গুলিবিদ্ধ হুজাইফা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম