ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

টেকনাফে ইয়াবাসহ সিএনজি জব্দ, চালক আটক

#

নিজস্ব প্রতিনিধি

২৭ আগস্ট, ২০২৫,  4:43 PM

news image

কক্সবাজারের টেকনাফের শীলখালি চেকপোস্টে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ একটি সিএনজি জব্দ করেছে উখিয়া ৬৪-বিজিবি ব্যাটালিয়ন। এসময় সিএনজি চালককে আটক করা হয়। আটক সেই চালক হলেন টেকনাফ সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের লেঙ্গুরবিল হাতিয়ারঘোনার মৃত আব্দুর রহমানের ছেলে মো. ইসলাম (২৮)।উখিয়া ৬৪-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবির তথ্য মতে- টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী সিএনজির চালকের মাথার কাছে রাখা অডিও স্পিকারের ভেতরে অভিনব কৌশলে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় ইয়াবা লুকানো ছিল। আটক মো. ইসলাম ইয়াবাগুলো কক্সবাজারে অধিক মূল্যে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। লে. কর্নেল জসীম উদ্দিন বলেন, আমাদের সৈনিকেরা সীমান্তে দিন-রাত তৎপর থেকে মাদক ও চোরাচালান প্রতিরোধে কাজ করছে। প্রতিকূল আবহাওয়াতেও অভিযান চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও এসব অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আটক আসামি ও জব্দকৃত ইয়াবা এবং সিএনজি নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম