ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টেইলর সুইফটের বিরুদ্ধে গানের লাইন চুরির অভিযোগ

#

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২১,  8:57 PM

news image

মার্কিন গায়িকা ও গীতিকার টেইলর সুইফটের বিরুদ্ধে গানের লাইন চুরির অভিযোগ উঠেছে। টেইলের ক্যারিয়ারের অন্যতম হিট গান ‘শেক ইট অফ’। ২০১৪ সালে প্রকাশিত হয়েছিল গানটি। ২০০১ সালে প্রকাশিত ‘প্লেয়ার্স গন' প্লে’ গান থেকে ‌‌‌‘প্লেয়ার্স গনা প্লে’ ও ‘হেটার্স গনা হেট’ অংশটুকু নকল করেছেন টেইলর এমন অভিযোগ উঠেছে।

প্রথমে টেইলরের বিরুদ্ধে আনীত অভিযোগ খারিজ করে দিয়েছিলেন বিচারক। পরে গীতিকার সিন হল ও নাথান বাটলার আপিল করলে ফের অভিযোগ গ্রহণ করা হয়। ডিস্ট্রিক্ট জজ মাইকেল ডব্লিউ ফিটজেরাল্ড বলেছেন, ‘গান দুইটির মধ্যে পার্থক্য আছে। তবে শব্দের ব্যবহার ও গানের ধারাবাহিকতায় বেশ কিছু মিলও আছে।’  অভিযোগ গ্রহণ করায় বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। তবে টেইলর কিংবা তার প্রতিনিধি এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম