ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

টি-২০ বিশ্বকাপে আফগানদের বোলিং পরামর্শক ব্রাভো

#

স্পোর্টস ডেস্ক

২২ মে, ২০২৪,  4:47 PM

news image

কোচিং স্টাফে নতুন সদস্য যোগ করেছে আফগানিস্তান। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ওয়েস্ট ইন্ডিজের গ্রেট অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোকে বোলিং পরামর্শ হিসেবে নিয়োগ দিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় আসছে বৈশ্বিক আসরে অংশ নিতে এরই মধ্যে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে পৌঁছে গেছে আফগান দল। সেখানে তাদের ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে। দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ব্রাভো সেখানেই দলটির সঙ্গে যোগ দেবেন। ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ক্যারিবিয়ান দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ব্রাভো। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন তিনি। তবে এই সংস্করণের বিভিন্ন লিগ এখনও মাতিয়ে বেড়াচ্ছেন এই অলরাউন্ডার। চলতি বছরের শুরুতে আইএলটি-টোয়েন্টিতে শিরোপা জয়ী এমআই এমিরেটসের হয়ে খেলেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬২৫ উইকেট রয়েছে ব্রাভোর নামের পাশে। এই সংস্করণে এখন পর্যন্ত ৬০০ উইকেটও নিতে পারেননি আর কেউ। তার ৫৭৩ ম্যাচের চেয়ে বেশি টি-টোয়েন্টি খেলেছেন কেবল একজন, তারই স্বদেশি কাইরন পোলার্ড, ৬৬০টি। শুধু খেলোয়াড় হিসেবে নয়, ব্রাভোর অভিজ্ঞতা রয়েছে কোচিংয়েও। ২০২২ ডিসেম্বরে আইপিএল থেকে অবসর নেওয়া এই তারকা এখন টুর্নামেন্টটির পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ। টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই ওয়েস্ট ইন্ডিজে খেলবে আফগানিস্তান। সব মিলিয়ে, বৈশ্বিক আসরে ব্রাভোর অভিজ্ঞতা দারুণ কাজে লাগার কথা আফগানদের। বিশ্বকাপের মূল আসর শুরুর আগে ওমান ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে আফগানিস্তান। ২৯ ও ৩১ মে অনুষ্ঠেয় দুটি ম্যাচই হবে ত্রিনিদাদে। বৈশ্বিক আসরে দলটির মূল অভিযান শুরু হবে ৪ জুন, উগান্ডার বিপক্ষে ম্যাচ দিয়ে। ৮ জুন তারা খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই হবে গায়ানায়। ‘সি’ গ্রুপে দলটির শেষ দুটি ম্যাচ পাপুয়া নিউগিনি ও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যথাক্রমে ১৪ ও ১৮ মে। প্রথমটি ত্রিনিদাদ ও পরেরটি সেন্ট লুসিয়ায়। বিশ্বকাপে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের আরেক তারকা অলরাউন্ডার পোলার্ডকেও। আসছে আসরের জন্য তাকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড। আগামী ৪ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংলিশদের শিরোপা ধরে রাখার অভিযান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম