ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

টি-টোয়েন্টি বিশ্বকাপ : দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

#

স্পোর্টস ডেস্ক

০২ জুন, ২০২৪,  5:12 PM

news image

পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের। জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। উদ্বোধনী ম্যাচে কানাডাকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করেছে স্বাগতিকরা। রোববার (২ জুন) ডলাসে টস জিতে কানাডাকে ব্যাটিংয়ে পাঠায় যুক্তরাষ্ট্র। প্রথমে ব্যাট করতে নেমে নাভনিত ঢালিওয়াল ও অ্যারন জনসনের ফিফটিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে কানাডা। নাভনিত ৪৪ বলে ৬১ ও ক্রিস্টন ৩১ বলে ৫১ রান করেন। এছাড়া ১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন শ্রেয়াস। ১৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি যুক্তরাষ্ট্রের। স্কোরবোর্ডে রান যোগ করার আগেই সাজঘরে ফিরে যান ওপেনার স্টিভেন টেইলর। এরপর অ্যান্ড্রিস গউস ও অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল মিলে ৪২ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। ১৬ বলে ১৬ রান করে আউট হন মোনাঙ্ক। তার বিদায়ের পর ক্রিজে আসা অ্যারন জন্সকে সঙ্গে নিয়ে মারমুখী ব্যাটিং করতে থাকেন গউস। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন এই দুই ব্যাটার। ১৩১ রানের জুটি গড়েন তারা। দলীয় ১৭৩ রানে ৪৬ বলে ৬৫ রান করে সাজঘরে ফিরে যান গউস। তবে অ্যারন জন্সের হার না মানা ৪০ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংসে ভর করে ১৪ বলে হাতে রেখে ৭ উইকেটের জয় পায় যুক্তরাষ্ট্র।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম