ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টি-টোয়েন্টি বিশ্বকাপের আরও ৭ ভেন্যু চূড়ান্ত করল আইসিসি

#

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর, ২০২৩,  4:45 PM

news image

অল্প কদিনের মাঝেই মাঠে গড়াবে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ভারতের মাটিতে বসবে ৪৫ দিনের এই ক্রিকেটের মহাযজ্ঞ। এই বিশ্বকাপের ডামাডোলের মাঝেই আগামী বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আরও ৭টি ভেন্যু চূড়ান্ত করেছে বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২০২৪ সালে প্রথমবারের মত যৌথভাবে আয়োজন করা হচ্ছে টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ। যেখানে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আয়জনেরদায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্র। কদিন আগেই সেখানকার তিন ভেন্যু চূড়ান্ত করেছিল আইসিসি। ডালাসের গ্র্যান্ড প্রেইরি, ফ্লোরিডার ব্রোয়ার্ড কাউন্টি এবং নিউইয়র্কের নাসাউ কাউন্টি গ্রাউন্ডে হবে বিশ্বকাপের ম্যাচ। এবার নির্ধারণ করা হল ওয়েস্ট ইন্ডিজের সাত ভেন্যু।  অ্যান্টিগা, বার্বাডোজ, ডমিনিকা, গায়ানা, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। এর মাধ্যমে ২০১০ বিশ্বকাপের পর আরও একবার আইসিসি ইভেন্টের আয়োজক হতে যাচ্ছে ক্যারিবিয়ানরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম