ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টি-টোয়েন্টি বিশ্বকাপেও অনিশ্চিত শামি

#

স্পোর্টস ডেস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৪,  5:32 PM

news image

গত নভেম্বরে ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের পর আর মাঠে নামা হয়নি মোহাম্মদ শামির। গোড়ালির ইনজুরিতে ভুগছেন এই ভারতীয় পেসার। এবার জানা গেল, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। সোমবার লন্ডনের একটি হাসপাতালে শামির পায়ের গোড়ালির পেছনের অংশে অবস্থিত টেন্ডনে (অ্যাকিলিস টেন্ডন) অস্ত্রোপচার করা হয়েছে। গত বিশ্বকাপ থেকেই এই চোট ভোগাচ্ছে তাকে। সফল অস্ত্রোপচার শেষে সামাজিক যোগাযোগের মাধ্যমে শামি নিজেই জানিয়েছেন, পুরোপুরি সেরে উঠতে অনেকটা সময় লাগবে তার। নিজের ছবি পোস্ট করে শামি লিখেছেন, 'নিজের পায়ে দাঁড়ানোর অপেক্ষায় আছি।' শামিকে সর্বশেষ গত ১৯ নভেম্বর আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনালে খেলতে দেখা গেছে। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের পূর্ণাঙ্গ সিরিজ মিস করেন তিনি। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ ম্যাচের টেস্ট সিরিজেও খেলতে পারেননি এই ডানহাতি পেসার। শিগগিরই মাঠে গড়াবে আইপিএল। পুরো আসরেই থাকছেন না শামি। এরপর আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হয়তো তাকে পাবে না টিম ইন্ডিয়া। আপাতত তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম