ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টিম হোটেলের ঘটনার জন্য লিটনের দুঃখ প্রকাশ

#

স্পোর্টস ডেস্ক

১৬ অক্টোবর, ২০২৩,  5:29 PM

news image

দীর্ঘদিন ধরেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না ওপেনার লিটন দাস। যদিও তাকেই দলের সবচেয়ে ক্লাসিক ব্যাটার ভাবা হয়। আর অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতিতে তাকে ঘিরেই পরিকল্পনা সাজাচ্ছিল টিম ম্যানেজমেন্ট। মাঠে নজর কেড়ে শিরোনাম না হতে পারলেও বিতর্তিক নানান কারণে বরাবরই আলোচনায় টাইগার এই ওপেনার। এবার রোববার (১৫ অক্টোবর) পুনেতে লিটন যা করলেন, তা আগের সব কিছুকেই হার মানায়। পুনেতে টিম হোটেলের লবি প্রায় ৪০ জন সাংবাদিক বসে ছিলেন। উদ্দেশ- দলের কারোর সঙ্গে যদি কথা বলা যায়। আর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুরও এদিন কথা বলতে চেয়েছিলেন গণমাধ্যমের সঙ্গে। এজন্যই তারা অপেক্ষা করছিলেন। এ সময়ে গণমাধ্যম কর্মীদের দেখেই চটে যান লিটন। সঙ্গে সঙ্গেই ছুটে যান কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে। সেখানে গিয়ে লিটনকে বলতে শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’ এরপর আরও কিছু বলতে থাকেন লিটন। যা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে লিটন ও নিরাপত্তাকর্মীদের কথোপকথনের প্রতিক্রিয়া কিছুক্ষণ পরই টের পান সেখানে উপস্থিত বাংলাদেশি সাংবাদিকরা। গণমাধ্যম কর্মীদের সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা নিরাপত্তাকর্মীদের জানান লিটন। তবে এবার ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন লাল-সবুজের এই ওপেনার। সোমবার (১৬ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে দুঃখ প্রকাশ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে লিটনের ভাষ্য, গতকাল টিম হোটেলে ঘটে যাওয়ার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যম কর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমাই দুঃখ প্রকাশ করছি। মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম