ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টিকিট হারিয়ে মেট্রোরেলে প্রথম জরিমানা দিলেন ইমরান

#

নিজস্ব প্রতিবেদক

২৯ ডিসেম্বর, ২০২২,  10:05 PM

news image

মেট্রোরেল চালুর পর প্রথম জরিমানার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জরিমানা দেওয়া ব্যক্তি নিজেকে ঢাকা কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন। তার নাম ইমরান হোসেন নোমান। তার দাবি, মেট্রোরেলে একক যাত্রার কার্ড হারানোয় তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আঁগারগাও স্টেশন পর্যন্ত ভ্রমণ শেষে তিনি এ জরিমানার মুখে পড়েন বলে জানিয়েছেন। ইমরান হোসেন নোমান জানান, উত্তরা উত্তর স্টেশন থেকে টিকিট কেটে তিনি মেট্রোরেলে ওঠেন। আঁগারগাও স্টেশনে পৌঁছে দেখেন টিকিট হারিয়ে গেছে।

টিকিট ছাড়া বের হওয়ার চেষ্টা করলে তিনি আটকা পড়েন। ফলে এমআরটি কর্মকর্তারা তাকে ১০০ টাকা জরিমানা করেন। তিনি আরও জানান, জরিমানার ১০০ টাকার মধ্যে ৬০ টাকা ভাড়া বাবদ, বাকি ৪০ টাকা কার্ডের মূল্য বাবদ। নিজেকে ঢাকা কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হিসেবে দাবি করে ইমরান হোসেন নোমান বলেন, আমাকে আবার নতুন টিকিট কার্ড সংগ্রহ করতে হয়েছে। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জেনারেল ম্যানেজার (অপারেশন) ইফতেখার হোসাইন বলেন, টিকিট না থাকলে বা কেউ টিকিট হারিয়ে ফেললে তাকে অবৈধ যাত্রী হিসেবে ধরে নেয়া হবে। মেট্রোরেলের কর্মকর্তারা জানান, এমআরটি পাস কার্ড হারালে পুনরায় কার্ডের জামানত হিসেবে ২০০ টাকা দিয়ে নতুন কার্ড নেওয়া যাবে। সেক্ষেত্রে আগের রিচার্জকৃত টাকাও কার্ডের ব্যালেন্সে যোগ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম