ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত

#

নিজস্ব প্রতিনিধি

২৫ মে, ২০২৬,  5:24 PM

news image

ঈদ যাত্রায় টাঙ্গাইলের কালিহাতীর সরাতৈল এলাকায় রড বোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে ১৫ জন দিনমজুর ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল হাসপাতালে ভতি করা হয়েছে। সোমবার ভোর ৫ টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী থানার সরাতৈল এলাকায়  এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন- মোঃ সাগর মিয়া (২০) পিতা-সাকিম মিয়া, রবিউল ইসলাম (২৫) পিতা-শহিদুল ইসলাম, উভয় সাং-রাজেন্দ্র বাড়ী, থানা-মান্দা, জেলা-নওগাঁ; ইসমাইল হোসেন (১৯) পিতা-আলতাফ হোসেন, সাং-বাতানপুর, থানা-তানুর, জেলা-রাজশাহী; নজরুল ( ৬০), থানা-শিবগঞ্জ, জেলা -চাপাই  নবাবগঞ্জ; মামুন (৪৫), থানা-সদর, জেলা- চাপাই নবাবগঞ্জ; সারিকুল (২৫) পিতা- সাইদুল, সাং-মালঞ্চী, থানা-নেয়ামতপুর, জেলা-নওগাঁ, খোরশেদ (২৬) পিতা- মৃত সাহেব আলী, সাং- রাজেন্দ্র বাড়ি, থানা-মান্দা, জেলা- নওগাঁ; সমেজ, পিতা- শহিদুল, সাং- ডেমরা, থানা- মান্দা, জেলা- নওগাঁসহ অজ্ঞাতনামা ০৭ জন। আহত ব্যক্তিরা হলেন- বাবু (৩৫) পিতা-মজিবর, সাং-ডেমরা, থানা- মান্দা, জেলা- নওগাঁ; আব্দুল রহমান (৩৫) পিতা- আব্দুল রহিম, সাং- হোসেনপুর, থানা- মান্দা, জেলা- নওগাঁ; নয়ন বিশ্বাস (৩২) পিতা- মৃত মান্নান, জেলা- নাটোর;  তুহিন, পিতা- নজরুল, সাং- দশপাড়া; আলমগীর (৪০) পিতা- সফেদ আলী, সাং-পাকুরিয়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ; সিদ্দিক আলী (৪০) পিতা- ছোরহাব আলী, সাং, পাকুরিয়া, থানা- মান্দা, জেলা- নওগাঁ। জানা যায়, ফেনী ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় হতাহতরা হকার ও দিন মজুরের কাজ করতেন। গতকাল বিকেল ৫টার দিকে তারা ঈদে বাড়ি যাওয়ার জন্য কম ভাড়ায় চট্টগ্রাম থেকে উত্তরবঙ্গগামী রড বোঝাই একটি ট্রাকে ফেনী সাইনবোর্ড এলাকা থেকে উঠেন। সারারাত তারা ট্রাকের উপরে আসেন এবং শেষ রাতে সবাই ঘুমিয়ে পড়েন।  এ সময় ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের কালিহাতী থানার সরাতৈল এলাকায় সোমবার ভোর ৫ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই রডের নিচে পড়ে ১৫ জন নিহত হন এবং আহত হয় অন্তত ৬ জন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম