ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন কৃষিঋণের সুবিধাভোগীর তালিকায় এগিয়ে নারীরা

টাকার লোভ দেখিয়ে শিশু ধর্ষণ করলেন সেনা সদস্য

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ডিসেম্বর, ২০২১,  6:35 PM

news image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মো. তাজুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে শিশুকে (৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এর আগে একই দিন সকালের এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের পশ্চিম পাড়ার প্রয়াত আব্দুল জলিলের ছেলে মো. তাজুল ইসলাম। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্য। ভুক্তভোগীর মা জানান,

রোববার (১২ ডিসেম্বর) সকালে তিনি তার মাদরাসা পড়ুয়া ছেলেকে দেখতে ব্রাহ্মণবাড়িয়া যান। পরে দুপুরে বাড়িতে ফিরে তিনি তার মেয়ে শিশুকে বিছানায় শুয়ে থাকতে দেখেন। তাকে গোসল করাতে নিয়ে গেলে তার গোপনাঙ্গ রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি শিশুটির সমস্যা জানতে চান। এ সময় ভুক্তভোগী তাকে জানায়, পাশের বাড়ির তাজুল ইসলাম তাকে ১০ টাকা দিয়ে বাড়িতে ডেকে নিয়ে খারাপ কাজ করে। এ সময় তাজুলের বাড়িতে কেউ ছিল না। তাই শিশুটি চিৎকার ও কান্নাকাটি করলেও কেউ এগিয়ে আসেনি। মেয়ের মুখে এসব শুনে তিনি থানায় যান। আশুগঞ্জ থানার ওসি মো. আজাদ রহমান জানান, ভুক্তভোগী শিশুটির ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা করছে। সূত্র : আরটিভি অনলাইন 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম