ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টাইগারদের আজ ‘ডু অর ডাই’ ম্যাচ

#

স্পোর্টস ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  4:42 PM

news image

এশিয়া কাপ ক্রিকেটে আজ স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছেন সাকিব আল হাসানরা। ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরেছেন সাকিবরা। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে লঙ্কানরা ৫ উইকেটে জয় পেয়েছিল টাইগারদের বিপক্ষে। এরপর বাংলাদেশ আফগানদের হারিয়ে সুপার ফোর নিশ্চিত করে। সুপার ফোরে প্রথম ম্যাচে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে যায় হাথুরুসিংহের দল। তবে এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে জিততে বদ্ধপরিকর বাংলাদেশ। এদিকে শ্রীলঙ্কার সামনে ইতিহাস গড়ার হাতছানি। আজকে জিতলেই টানা ১৩ ওয়ানডে জিতবে লঙ্কানরা। তখন এককভাবে টানা দ্বিতীয় সর্বোচ্চ জয়ের রেকর্ড হবে। ওয়ানডেতে টানা ২১ ম্যাচ জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার, ২০০৩ সালে। এরপর ১২টি করে জয় নিয়ে যৌথভাবে শ্রীলঙ্কার সঙ্গে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তান (২০০৭-০৮ মৌসুম) ও দক্ষিণ আফ্রিকা (২০০৫ ও ২০১৬-১৭ মৌসুম, দু'বার)। লঙ্কানরা সুপার ফোরে পৌঁছেছে ভাগ্যের হাত ধরে। আফগানিস্তান শেষ ম্যাচে হিসাবে গরমিল না করলে তারাই লঙ্কানদের কাঁদিয়ে জায়গা করে নিতে পারত শেষ চারে। তাই এ ম্যাচ নিয়ে বেশ সতর্ক লঙ্কানরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম