ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

২১ অক্টোবর, ২০২৩,  8:35 PM

news image

বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বর্তমান ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফিরতে চায় ইংলিশরা। অন্যদিকে জয়ের ধারায় ফিরতে চায় প্রোটিয়ারাও। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ইংলিশরা। মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে ম্যাচটি শুরু দুপুর আড়াইটায়। আফগানিস্তানের বিপক্ষে হারের পর একাদশে তিন পরিবর্তন এনেছে ইংল্যান্ড। চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবেন বেন স্টোকস। এ ছাড়া ক্রিস ওকস এবং স্যাম কারানের পরিবর্তে ডেভিড উইলি এবং গাস অ্যাটকিনসন একাদশে জায়গা পেয়েছেন। অন্যদিকে অসুস্থতার কারণে এ ম্যাচে খেলবেন না প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। তার পরিবর্তে অধিনায়কত্ব করবেন এইডেন মার্করাম।

ইংল্যান্ড একাদশ : জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জস বাটলার, ডেভিড উইলি, আদিল রশিদ, গাস অ্যাটকিনসন, মার্ক উড, রিস টপলি

দক্ষিণ আফ্রিকা একাদশ : কুইন্টন ডি কক, রেজা হেন্ড্রিক্স, রাসি ভ্যান ডের ডুসেন, এইডেন মার্করাম (সি), হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম