ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন নবম পে-স্কেল : ২৪ লাখের স্বস্তি, বোঝা ১৮ কোটির কাঁধে মার্কিন বাহিনীকে ভূখণ্ড থেকে তাড়াও অন্যথায় হামলার জন্য প্রস্তুত হও : ইরান ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় ফের উত্তপ্ত মধ্যপ্রাচ্য সরবরাহ স্বাভাবিক থাকলে নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই

টঙ্গীবাড়িতে মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৩,  4:47 PM

news image

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে মোটরসাইকেল ও নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দের বাজারের কাছে বালিগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মোটরসাইকেলচালক সাঈদ ভূঁইয়া (৪৪) ও নছিমনে থাকা আলু ব্যবসায়ী স্বপন (৩৯)। সাঈদ ভূঁইয়া মুন্সীগঞ্জের লৌহজংয়ের বনসেমন্ত গ্রামের আলী মোহাম্মদ ভূঁইয়ার ছেলে এবং স্বপন নারায়ণগঞ্জের ফতুল্লার চরপ্রসন্ন নগরের মৃত আবুল কাশেমের ছেলে। পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চান্দের বাজারের কাছে বালিগাঁওগামী মোটরসাইকেল ও বিপরীত দিক থেকে আসা আলুবোঝাই নসিমন গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব আলী জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত আবু হানিফাকে (৪৬) উন্নত চিকিৎসার জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম