ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

টঙ্গীতে বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

#

নিজস্ব প্রতিবেদক

১৮ ডিসেম্বর, ২০২৪,  5:10 PM

news image

গাজীপুরের টঙ্গীতে বেতন বোনাসের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে তারা টেক্স ফ্যাশন লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮.৫০ মিনিটের সময় নভেম্বর মাসের বেতনের দাবিতে এশিয়া পাম্পের সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় লেন অবরোধ করেছে টঙ্গীর খা পাড়ায় অবস্থিত তারা টেক্স ফ্যাশন লিমিটেডের শতাধিক শ্রমিকেরা। এ সময় রাস্তার উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এতে অফিসগামী সাধারণ যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। মহাসড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান আমাদের সময়কে বলেন, ‘বেতন বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছে। আমাদের পুলিশ এবং শিল্প পুলিশ সদস্য ঘটনাস্থলে আছেন। শ্রমিকদের সাথে কথা বলে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা অব্যাহত আছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম