ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

টঙ্গীতে তিতাস গ্যাসের বন্ধ আবাসিক সংযোগ চালুর দাবীতে মানববন্ধন

#

নিজস্ব প্রতিনিধি

০৫ ডিসেম্বর, ২০২১,  8:37 PM

news image

গাজীপুরের টঙ্গীতে আবাসিক বন্ধ গ্যাস সংযোগ চালুর দাবীতে তিতাস গ্যাস গ্রাহক ও ঠিকাদার ঐক্য পরিষদের টঙ্গী অঞ্চলের উদ্যোগে মানববন্ধন করেছে গ্রাহকরা। আজ রোববার সকালে টঙ্গী বাজারস্থ আশরাফসেতু এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন টঙ্গী, গাজীপুর, সাভার-আশুলিয়া ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

এসময় গ্রাহকরা দ্রুত সময়ের মধ্যে বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালু করতে সরকারের প্রতি জোর দাবী জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন টঙ্গী অঞ্চলের ঠিকাদার গ্রাহক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার, সদস্য  রবিন হোসেন, জাহিদ, লোকমান হোসেন, সাইফুল ইসলাম ও মোঃ শামিম হোসেনসহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ ও টঙ্গী এবং পাশ্ববর্তী অঞ্চলের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অনতিবিলম্বে বন্ধ আবাসিক গ্যাস সংযোগ চালু করতে হবে। সারাদেশে গ্যাস ঠিকাদারী ব্যবসার সাথে লাখ লাখ লোক জড়িত। দীর্ঘদিন যাবত গ্যাস সংযোগ বন্ধ থাকায় এখন আমাদের পথে বসার উপক্রম হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম