ঢাকা ০২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্রেপ্তারের ক্ষমতা পাচ্ছে জাতীয় মানবাধিকার কমিশন সাড়ে তিন মাস পর ৫ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে: শিক্ষামন্ত্রী সরকারি বাসা বরাদ্দে নতুন সিদ্ধান্ত ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের মুল সড়কের একাংশ উদ্বোধন জাতীয় গ্রিডে ‘গুরুত্বপূর্ণ ভূমিকায়’ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র হঠাৎ খিলগাঁও কার্যালয়ে ডিএসসিসি প্রশাসক, অনুপস্থিতদের শো-কজ বিদিশার জামিন নামঞ্জুর বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি দেশের বাজারে ফের স্বর্ণের দামে বড় পতন

টঙ্গীতে আগুনে পুড়লো ৬ গুদাম

#

নিজস্ব প্রতিবেদক

১৮ এপ্রিল, ২০২৪,  5:09 PM

news image

গাজীপুরের টঙ্গী বাজারে একটি মার্কেটে আগুন লেগে মুদি মালামালের ছয়টি গুদাম পুড়ে গেছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ১১টার দিকে এ আগুন লাগে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, টঙ্গী বাজারে একটি মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি মুদি মালামালের গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের আরও ছয়টি গুদামে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে চাল, ডাল ও আলুসহ বিভিন্ন পণ্যের ছয়টি গুদাম ও বিপুল পরিমাণ মুদি মালামাল পুড়ে গেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. নাঈম জানান, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। এছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম