ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

ঝিনাই নদী থেকে বাবা ও মেয়ের মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  6:37 PM

news image

জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদীতে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের কৃষ্ণপুর ব্রিজের পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলেন- উপজেলার কামরাবাদ ইউনিয়নের বীর বয়সিং গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল আজিজ (৪৮) এবং তার মেয়ে জান্নাত (৪)। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আজাহার ও মোহাম্মদের বিরোধ চলছিল। গত মঙ্গলবার রাত ১০টায় প্রতিপক্ষের লোকজন একে অপরের ওপর হামলা করে। এ সময় প্রাণে বাঁচতে প্রতিবেশী আজিজ তার মেয়েকে নিয়ে নদীতে ঝাঁপ দেন। দুদিন পর সকালে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবার জানায়, প্রবাসী আজিজ দুই মাস আগে সৌদি থেকে বাড়িতে আসেন। আগামী শুক্রবার (১ এপ্রিল) তার বিদেশে ফিরে যাওয়ার কথা ছিল। জানন্নাত তার একমাত্র সন্তান। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক জানান, সকালে নদীতে দুজনের মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম