ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঝিনাইদহে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

#

নিজস্ব প্রতিনিধি

০৬ নভেম্বর, ২০২১,  8:44 PM

news image

ঝিনাইদহ শহরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এরইমধ্যে সদর হাসপাতালে ভর্তি হয়েছে ১০৫ জন রোগী। দূষিত পানি ও খাবারের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। শীতের আমেজ ছড়িয়ে পড়ার এই সময়ে ঝিনাইদহ শহরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বিশেষ করে বয়স্করা আক্রান্ত হচ্ছেন বেশি। এরইমধ্যে সদর হাসপাতালে নারী-পুরুষসহ ১০৫ জন ডায়রিয়ার রোগী ভর্তি রয়েছে। প্রতিদিনই এই সংখ্যা বাড়ছে। আক্রান্ত রোগীরা জানান, হঠাৎ করেই ডায়রিয়া শুরু হচ্ছে। পাশাপাশি পেটে ব্যাথা ও হাত-পা অবশ হয়ে যাওয়াসহ নানা সমস্যা দেখা দিচ্ছে। খাবার ও পানির সমস্যার কারণে এমনটি হতে পারে বলে ধারণা করেছেন চিকিৎসকরা। ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডা: জাকির হোসেন জানান, সতর্ক থাকলে ঢায়রিয়ায় আক্রান্ত হওয়া থেকে দূরে থাকা সম্ভব।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম