ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল বরফ গলে যাওয়ায় গ্রিনল্যান্ডের সামুদ্রিক অঞ্চলে চলে আসছে বিশাল তিমি

ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার

#

নিজস্ব প্রতিনিধি

২৫ আগস্ট, ২০২৬,  5:04 PM

news image

ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম ওরফে বল সাঈদ (৫৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদ ঝিনাইদহ শহরের পাগলাকানাই কাঁঠাল বাগান এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ইউসুফ শাহর ছেলে।

পুলিশ জানায়, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাইদুল ইসলাম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। রাত ১০টার দিকে ফরিদপুর নেওয়ার পথে মাগুরায় তার মৃত্যু হয়।

সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুর্ঘটনায় শ্রমিক নেতা সাঈদ নিহত হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম