ঢাকা ২৯ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে চাকরি হারানোর ঝুঁকিতে ৬ লাখ মানুষ: বিশ্বব্যাংক অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে পুরস্কার ২ লাখ টাকা বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন দেশের বাজারে আবারও সোনার দামে বড় পতন ‘চাপের মুখে’ বন্যায় উদ্ধার অভিযানে বিদেশি সহায়তা নিতে রাজি হলো নেপাল ঘুষকাণ্ডে ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড বন্যায় ভেসে আসা মরদেহ শনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল

ঝালকাঠির দুই বিদ্যালয়ে পাস করেনি কেউ

#

নিজস্ব প্রতিনিধি

১১ আগস্ট, ২০২৬,  5:17 PM

news image

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ঝালকাঠির দুটি মাধ্যমিক বিদ্যালয়ের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। প্রতিষ্ঠান দুটির ফলাফলে পাসের হার দাঁড়িয়েছে শূন্য শতাংশে।


ঝালকাঠি সদর উপজেলার সাওড়াকাঠী নব আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় সাতজন শিক্ষার্থী অংশ নিলেও তাদের কেউই পাস করতে পারেনি। একইভাবে কাঁঠালিয়া উপজেলার বানাই রাবেয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেওয়া ছয়জন শিক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে।


ফল প্রকাশের পর দুই বিদ্যালয়ের এমন ফলাফলে স্থানীয় অভিভাবক ও শিক্ষা-সংশ্লিষ্টদের মধ্যে হতাশা দেখা দিয়েছে। শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, পরীক্ষার্থীদের যথাযথ প্রস্তুতি এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।


ঝালকাঠির জেলা শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. আবু ছাঈদ বলেন, যে দুটি প্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করেনি, সেসব প্রতিষ্ঠানের ফলাফলের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেন এমন ফলাফল হলো, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।


বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে ঝালকাঠি জেলায় ১০২ টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। এরমধ্যে  ঝালকাঠি সদরে ৩৩টি নলছিটি ২৯টি রাজাপুরে ২০টি এবং কাঁঠালিয়াতে ২০টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম