ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায়

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২৬,  8:54 PM

news image

বঙ্গোপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের খটক মাছ (স্থানীয়ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) ধরা পড়েছে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে কাঁঠালিয়া উপজেলার আমুয়া মৎস্য বন্দরে মাছটি নিলামে ওঠে এবং জেলেরা সেটি আড়াই লাখ টাকায় বিক্রি করেন। স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, কাঁঠালিয়া উপজেলার অবস্থান বঙ্গোপসাগর থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে। এখানকার অনেকেই নিয়মিতভাবে বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। মঙ্গলবার ভোরে এই জেলেদের একটি দল বঙ্গোপসাগর থেকে ধরা বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস্য বন্দরে আসে। মাছটির ওজন আনুমানিক ২৫ মন উল্লেখ করে তিনি বলেন, নিলামে ওঠার পর আমুয়ার মাছের আড়তদার আব্দুল হাই মাছটি আড়াই লাখ টাকায় কিনে নেন। এরপর তিনি মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে তুলে পিরোজপুর জেলার পারেরহাট মৎস্য বন্দরে নিয়ে যান। এইচএম বাদল আরও জানান, কাঁঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় জেলে পরিবারগুলো দারুণ খুশি। মাছটি আনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম