ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জ্বরে আক্রান্ত শাহিন আফ্রিদি

#

স্পোর্টস ডেস্ক

১৮ অক্টোবর, ২০২৩,  4:42 PM

news image

ভারতের কাছে শোচনীয় হারে চাপে আছে পাকিস্তান। এরপর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে সেরা বোলারকে পাবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। দলটির প্রধান অস্ত্র শাহিন শাহ আফ্রিদি জ্বরে আক্রান্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটি বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বেঙ্গালুরুতে পৌঁছেই অসুস্থবোধ করতে শুরু করেন শাহিন। পরে জানা যায়, জ্বরে আক্রান্ত হয়েছেন এই পাকিস্তানি স্পিডস্টার। আগামী ২০ অক্টোবর ব্যাঙ্গালোরের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে অজিদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান দল। ভারতের বিপক্ষে লজ্জার হারের পর শাহিনকে না পাওয়া- বড় ধরনের ক্ষতির মুখে পড়লো বাবরবাহিনী। তবে শাহিন একাই নন; শোনা যাচ্ছে, অসুস্থ হয়ে পড়েছেন পাকিস্তানের স্পিন বোলার ওসামা মীরও। এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)-এর একজন মুখপাত্র বলেছেন, 'গত কয়েকদিনে দলের বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়েছে এবং কয়েকজন আবার সুস্থও হয়ে উঠেছে।' এখন পর্যন্ত এবারের বিশ্বকাপে তিন ম্যাচ খেলে একটিতে হেরেছে পাকিস্তান। সেই ম্যাচটিও আবার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম