ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জোড়া সেঞ্চুরিতে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

#

স্পোর্টস ডেস্ক

০৬ অক্টোবর, ২০২৩,  3:26 AM

news image

২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে শুরু থেকে ফেভারিট ছিল ইংল্যান্ড। তাদের সঙ্গে সমান তালে লড়ে প্রথম শিরোপার স্বপ্ন দেখছিল নিউজিল্যান্ডও। এরপর শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ ড্র হওয়ার পর সুপার ওভারেও কেউ কাউকে টপকাতে পারেনি। পরবর্তীতে বাউন্ডারির হিসাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় ইংল্যান্ডকে। সমান লড়াইয়ের পরও এমন সমীকরণে পিছিয়ে পড়ার হতাশা এখনো হয়তো তাড়িয়ে বেড়ায় কিউইদের। ৪ বছর পর আরেকটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আজ বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল নিউজিল্যান্ড। বিশ্বকাপজুড়ে রানের জোয়ার তৈরির আভাস মিলছিল প্রস্তুতি ম্যাচগুলোতে। প্রায় প্রতিটি ম্যাচেই তিনশ রানের অধিক দলীয় সংগ্রহ এসেছিল। সেই তুলনায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কম সংগ্রহ-ই পায় ইংল্যান্ড। তাদের ২৮২ রানকে কোনো পাত্তাই দেননি নিউজিল্যান্ড ব্যাটাররা। ডেভন কনওয়ে আর রাচিন রবীন্দ্র- দুজনের সেঞ্চুরিতে ৮২ বল এবং ৯ উইকেট হাতে রেখে বিশাল জয় তুলে নিয়েছে কেন উইলিয়ামসনের দল। বিস্তারিত আসছে…

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম