ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জেনে নিন রাজধানীতে আজ কোথায় কখন কোন দলের সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

৩১ জুলাই, ২০২৩,  5:12 PM

news image

অবস্থান কর্মসূচিতে বাধা, মামলা-হামলার প্রতিবাদ ও সরকারের পদত্যাগের দাবিতে বিএনপি আজ  সোমবার রাজধানীসহ দেশের সব মহানগর ও জেলা সদরে জনসমাবেশ করবে। গণতন্ত্র মঞ্চসহ বিএনপির আন্দোলনের সঙ্গে থাকা দলগুলোও ঢাকায় এই কর্মসূচি পালন করবে। রবিবার রাতে বিএনপির দফতর থেকে জানানো হয়েছে, সারাদেশে মহানগর ও জেলা সদরে যে জনসমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে, তার অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে আজ  সোমবার বিকাল তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ হবে। ওই সমাবেশে প্রধান অতিথি থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকেক, বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে সমাবেশ করবে ছয়টি দলের জোট ‘গণতন্ত্র মঞ্চ’। তারা জেলা পর্যায়ে কর্মসূচি পালন করবে আগামীকাল মঙ্গলবার। জাতীয়তাবাদী সমমনা জোট ও লেবার পার্টি আজ কর্মসূচি পালন করবে রাজধানীর পুরানা পল্টনে আল রাজী কমপ্লেক্সের সামনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম