ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে একদিনে ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি রোজার পরই এসএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিজিবিকে রাষ্ট্রপতির আহ্বান স্থানীয় সরকার নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ মাতুয়াইলে জিসান হত্যা: শেখ হাসিনা-জয়-ওবায়দুল কাদেরসহ ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল এবার রাবি শিক্ষিকার ব্যাগ টান দিলো ছিনতাইকারী শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প

জুরাইনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৫

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৩,  5:11 PM

news image

রাজধানীর জুরাইনের মাদবর বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। রোববার (১৪ আগস্ট) রাত ২টার দিকে মাদবর বাজার সলিমুল্লাহ রোডে মন্নান মাস্টারের চারতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন—ফুচকা বিক্রেতা আলতাফ সিকদার (৭০), তার স্ত্রী গৃহিণী মর্জিনা বেগম (৫৫), মেয়ে মুক্তা খাতুন (৩০), মেয়ের জামাই আতাহার (৩৫) এবং নাতনি আফসানা (৫)। দগ্ধ আলতাফ শিকদারের শ্যালক মো. মাহবুব জানান, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রতিবেশীদের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করান। মো. মাহবুব বলেন, ‘আলতাফ সিকদার যে বাসায় থাকতেন সেখানে তিতাস গ্যাসের লাইন থাকলেও সব সময় গ্যাস সরবরাহ হতো না। তাই সকালের খাবার মধ্যরাতে রান্না করা হতো। ধারণা করা হচ্ছে, নিচতলা বাসায় রাতে গ্যাস লিকেজ হয়ে ভেতরে গ্যাস জমে ছিল। সেখান থেকে এই বিস্ফোরণ ঘটতে পারে।’ দগ্ধদের স্বজনরা জানান, তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলায়। এক সপ্তাহ আগে মেয়ে মুক্তা খাতুন, তার স্বামী এবং মেয়েকে নিয়ে জুরাইনে বাবার বাসায় বেড়াতে এসেছিলেন। চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, ‘রাতে আহতদের হাসপাতালে আনা হয়েছে। দগ্ধ পাঁচ জনকেই বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে। ঘটনাটি কদমতলী থানা পুলিশ তদন্ত করছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম